ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মিহিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টায় উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিহিন ওই গ্রামের হোটেল শ্রমিক মিজানুর রহমানের ছেলে ও পশ্চিম পানিমাছকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

আরো পড়ুন: কালিয়ায় জোড়া খুনের ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

এলাকাবাসী ও নিহতের স্বজন শাহানুর রহমান জানান, নিজ বাড়িতে টিনসেডের ঘরের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/বিএএফ