৫৯ মিনিটে প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেবে ‘গোমেডকিট’

মাত্র ৫৯ মিনিটে আপনার কাছে প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেবে অনলাইনে ওষুধ ডেলিভারি সেবা ‘গোমেডকিট’ (GoMedkit)। সম্প্রতি রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘গোমেডকিট’ মোবাইল অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বেসিসের পরিচালক দিদারুল আলম সানী, ডিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ ইবনে নূর, ই-কমার্স অ্যাসোসিয়েশনের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার এবং উইমেন অ্যান্ড ই-কমার্সের সভাপতি নাসিমা আক্তার নিশা।

প্রসঙ্গত, বর্তমানে শুধু ঢাকা শহরে ২৪ ঘণ্টা কার্যক্রম পরিচালনা করছে গোমেডকিট। পরবর্তীকালে এটিকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানান উদ্যোক্তা সোহান ও সৌরভ। তারা জানান, বাজারে প্রেসক্রিপশন বিহীন ওষুধ বিক্রি করা হচ্ছে। এ ছাড়া ব্যস্ততম শহরে অনেক সময় আপনার বাবা-মা বা নিকটজনের জন্য ওষুধ বাসায় নিয়ে আসতে ভুলে যেতে পারেন। এসব প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে অ্যাপটি তৈরি করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি