স্পোর্টস রিপোর্টার
সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে বাংলাদেশ আজ ভারতের মুখোমুখি হবে। ভারতের বিপক্ষে আজ ড্র করতে পারলেও বাংলাদেশের জন্য সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের ফুটবলারদের ভাবনা ম্যাচ জিতে সেমিফাইনালে উঠতে চান তারা। ড্রয়ের টার্গে নিয়ে মাঠে নামলে অনিশ্চিত পথে হাঁটতে হবে। ভারত যদি জিতে যায় এবং তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় তাহলে ‘বি’ গ্রুপে তিন দলের পয়েন্ট সমান হয়ে যাবে। ভারত চাইবে আজকে বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষেও পয়েন্ট পেতে।
যদি এমন পরিকল্পনাও হয় তবুও বাংলাদেশ সেমিফাইনালে যাবে। যদি ভারত শ্রীলঙ্কা ড্র হয়। সেই পর্যন্ত অপেক্ষায় রাখতে চায় না বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়রা। নিদেনপক্ষে আজ একটি পয়েন্ট পেলেও বর্তমান রানার্সআপ বাংলাদেশ চিন্তুামুক্ত হবে। ২০১৭ সালে ভারতের বিপক্ষে ৩ গোল হজম করে ৪ গোল করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ।।