স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের জাতীয় দলের বাইরের প্রতিটা দল এখন দারুণ ব্যস্ততায় সময় কাটাচ্ছে। কিছুদিন আগেই ইংল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট ও শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলে এসেছে অনূর্ধ্ব-১৯ দল। দুই টুর্নামেন্টেই ফাইনালে ভারতের কাছে হেরেছে তারা। এবার যুবদল আজ নিউজিল্যান্ড যাচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে।
গতকাল এ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। সেই সঙ্গে জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর থেকে ক্রাইস্টচার্চে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড যুবদলের এ সিরিজ। ২৭ সেপ্টেম্বর একটা প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৯ সেপ্টেম্বর এবং ২, ৬, ৯ ও ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে পাঁচটি একদিনের ম্যাচ।
সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের লিংক্লন বিশ্ববিদ্যালয়ের বার্ট সাটক্লিফ ওভালে।
বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯
দল
আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হূদয়, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, রাকিবুল হাসান, আসাদুল্লাহ হিল গালিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শামীম হোসেন, অনিক সরকার, হাসান মুরাদ।