কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার থেকে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে শমশেরনগর মাছবাজার ও লামাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টায় কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবাসহ শমশেরনগর ইউনিয়নের সিংরাউলি গ্রামের আনছার উদ্দিনের ছেলে মুজিবুর রহমান (২৮) ও মাছ বাজার এলাকার রশিদ মিয়ার ছেলে হারুন মিয়াকে (৩৫) আটক করে। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, আটক আসামিদের রবিবার মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।