মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ৭০০ চা শ্রমিককে বিনামূল্যে চিকিত্সাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। ৫৫ বিজিবির উদ্যোগে চা শ্রমিকদের সেবায় এ মেডিক্যাল ক্যাম্প ও মাদকদ্রব্যের বিস্তার রোধে মতবিনিময় সভার আয়োজন করে। শনিবার সকালে তেলিয়াপাড়া চা বাগান নাচঘরে বিজিবির দুই জন ডাক্তার অসুস্থ চা শ্রমিক নারী-পুরুষদের ব্যবস্থাপত্রসহ বিনামূল্যে ওষুধ প্রদান করেন। এ সময় ৫৫ বিজিবির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল মো. জোবায়ের হাসনাত্ ও অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশীদ উপস্থিত ছিলেন।