পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্রী সাদিয়া সামাদ লিসা (১৪) হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে রবিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
আটোয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পঞ্চগড়-ঠাকুরগাঁও সড়কের আটোয়ারী উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে আটোয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুস, মো. খাদেমুল ইসলাম, লিসার বোন সালমা আকতার আশা প্রমুখ বক্তব্য রাখেন।