জামালপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরের পূর্ব কান্দারচর গ্রামে রবিবার সকালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো: সুমাইয়া (৫) ও আঁখি (৫)। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো বোন। স্থানীয়রা জানান, ঐ গ্রামের সাইদুর রহমানের মেয়ে সুমাইয়া এবং বকসিগঞ্জ উপজেলার পাগলাপাড়া গ্রামের আল আমিনের মেয়ে আঁখি খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানিতে তাদের লাশ ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। আঁখি দুদিন আগে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।