কালিয়ায় শিশুসন্তান হত্যার অভিযোগ আটক এক

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

কালিয়ায় মাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে মাহিমা (২) নামে এক শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার হাড়িডাঙ্গা গ্রামে ঐ ঘটনা ঘটেছে। ঐ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত শিশুর মা তাছলিমা জানান, তাকে তাড়িয়ে দিয়ে তার শিশুকন্যাকে শামীম ও তার পরিবারের লোকজন পুকুরের পানিতে ফেলে হত্যা করেছে।

কালিয়া থানার দায়িত্বপ্রাপ্ত ওসি মো. ইকরাম হোসেন বলেন, নির্যাতিত গৃহবধূ তাছলিমা বেগমের অভিযোগ পেয়ে পুলিশ তার শিশুকন্যাকে উদ্ধার করতে শামীমের বাড়িতে গেলে বাড়ির লোকজন ঐ শিশুর সন্ধান দিতে পারেনি। পুলিশ তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করেছে। তাছলিমার অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করছে পুলিশ।