ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ফেলা হচ্ছে কারখানার বর্জ্য

ধামরাই (ঢাকা) :ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের কেলিয়া রেডিও অফিস এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ওপরে কারখানার দূষিত বর্জ্য ফেলা হচ্ছে দীর্ঘদিন ধরে। তীব্র দুর্গন্ধযুক্ত এ বর্জ্যের কারণে ঐ এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। তাছাড়া বর্জ্য ফেলার কারণে সড়কের প্রশস্ততা কমে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন   —মিজানুর রহমান