আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ ছালাউদ্দিন ভুঁইয়া গতকাল রবিবার ছনি, বাড়িয়ারটেক, ইউসুফগঞ্জ ও কাদিরারটেকসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি আলহাজ মো. রমজান আলী, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সহকারী অধ্যাপক ড. ফেরদৌস হাসান, আওয়ামী লীগ নেতা শাহজাহান ভুঁইয়া, ইঞ্জিনিয়ার আব্দুল রশিদ, মোমেন মোল্লা, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম ভুঁইয়া, ইউপি সদস্য আলমগীর হোসেন, যমুনা ব্যাংক কর্মকর্তা বিউটি আক্তার, গ্রীন হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক আল-আমিন মাসুদ প্রমুখ। গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে চেয়ারম্যান প্রার্থী আলহাজ মো. ছালাউদ্দিন বলেন, বিদ্যুত্, গ্যাস, পানি সরবরাহ নিশ্চিত করে মসজিদ, মাদরাসা, এতিমখানা, কবরস্থানের উন্নয়নসহ রাস্তাঘাট সংস্কার ও নির্মাণের মাধ্যমে সর্বসাধারণের সার্বিক উন্নয়ন করতে চাই।