সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল মান্নানের ৭৫তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এক মিলনমেলার আয়োজন করে প্রফেসর আবদুল মান্নানের ৭৫তম জন্মবার্ষিকী উদ্যাপন কমিটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। বিশেষ বক্তা ছিলেন ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন প্রকাশক মাজহারুল ইসলাম। প্যারিস থেকে টেলিফোনে প্রফেসর মান্নানকে জন্মদিনের শুভেচ্ছা জানান বরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পী শহিদ কবীর, শিল্পসমালোচক মইনুদ্দিন খালেদ, ঢাবির চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, রিয়াল অ্যাডমিরাল আবু তাহের (অব.), সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিল্টন হোসেন, অ্যাডভোকেট শাহাবুদ্দিন, প্রফেসর মান্নানের মেয়ে লপিতা মান্নান প্রমুখ। শুভেচ্ছা জানিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি তারিক সুজাত। — প্রেস বিজ্ঞপ্তি