বিনোদন ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে ইশা অম্বানি এবং আনন্দ পিরামলের বিয়ের রীতিনীতি শুরু হয়েছে উত্তেজনা। যার অন্যতম কারণ মার্কিন পপ তারকা বিয়ন্সের লাইভ পারফরমেন্স। উদয়পুরের দ্য ওবেরয় উদয়বিলাস এবং লেক প্যালেসেই চলছে প্রি-ওয়েডিং অনুষ্ঠান। সেখানেই বিয়ন্সে পারফর্ম করেন। বিদেশি সংবাদমাধ্যমও গিয়েছেন উদয়পুরে।
বিয়ন্সের পাশাপাশি উদয়পুরে এসে পৌঁছেছেন হিলারি ক্লিনটনও। এছাড়াও অথিতিদের তালিকায় ছিলেন লক্ষী মিত্তল, দেবেন্দ্র ফদনবিস, সৌদি আরবের তেলমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খলিদ আল ফালি সহ অনেকেই এসেছেন বিয়েতে। এছাড়াও বলিউড, রাজনীতি, ক্রীড়া জগতের তারকারা উপস্থিত ছিলেন।
আপাতত উদয়পুরে বিয়ের পূর্বে সেরিমনি হবে। আগামীকাল বিয়ে হবে মুকেশ এবং নিতা অম্বানির মুম্বাই রেসিডেন্স আন্তিলিয়াতে।