৭০টি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র বিনামূল্যে দেখার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। দেশব্যাপী দর্শককে ভালো সিনেমার প্রতি আগ্রহী করে হলমুখী করাই উদ্দেশ্য এই আয়োজনের। দেশীয় চলচ্চিত্রের বিকাশ ও উন্নয়ন এবং সুষ্ঠু ও নির্মল চলচ্চিত্র আন্দোলনের অংশ হিসেবেই শিল্পকলার এই আয়োজন, জানিয়েছে একাডেমি সূত্র। ৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উত্সব ২০১৮’। উত্সবে দেশের ৬৪ জেলায় ৭০টি সিনেমা প্রদর্শিত হবে
৮ দিনব্যাপী।