বিমাখাতে ৩০ বছরেরও অধিক সময় জুড়ে অসামান্য অবদান রাখার পরিপ্রেক্ষিতে সিএমও-এশিয়া আয়োজিত ‘বাংলাদেশ ব্যাংকিং, ফাইন্যানসিয়াল সার্ভিস অ্যান্ড ইনসিওরেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০১৯’-এ ‘লাইফ ইনসিওরেন্স কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতল ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। এছাড়াও স্বল্প আয়ের মানুষকে বিমা সেবার আওতায় আনার স্বীকৃতিস্বরূপ ‘মাইক্রো ইনসিওরেন্স লিডার ইন লাইফ ইনসিওরেন্স’ পুরস্কারও জিতে নিয়েছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে ডেল্টা লাইফ ইনসিওরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান বলেন, ‘ডেল্টা লাইফের অর্জিত এ স্বীকৃতি আমি সম্মানিত গ্রাহকদের উত্সর্গ করতে চাই যারা আমাদের ওপর তাদের আস্থা এবং বিশ্বাস রেখেছেন। এছাড়া উত্কৃষ্ট সেবা প্রদানের লক্ষ্যে কাজ করা ২৩০০ কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে যে ২০ হাজার কর্মী কাজ করছেন, তাদেরও আমি এ স্বীকৃতি উত্সর্গ করছি। পণ্য এবং প্রযুক্তিতে আমাদের উদ্ভাবনকে আরো ত্বরান্বিত করতেও অনুপ্রাণিত করবে এ পুরস্কারগুলো।’ —প্রেস বিজ্ঞপ্তি