ঢাকা থেকে ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকা ভ্রমণকারী এমিরেটস যাত্রীরা দুবাইয়ে যাত্রা বিরতি করলে এমিরেটসের সৌজন্যে ফ্রি হোটেল সুবিধা পাবেন। অক্টোবর ১ থেকে ডিসেম্বর ১০, ২০১৯ পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। ইকোনমি ও বিজনেস উভয় শ্রেণির প্রাপ্তবয়স্ক যাত্রীদের জন্য অফারটি প্রযোজ্য হবে, তবে যাত্রা বিরতির সময় ন্যূনতম ১০ ঘণ্টা হবে। সেপ্টেম্বর ২৪ থেকে শুরু করে অক্টোবর ৩, ২০১৯-এর মধ্যে বাংলাদেশ থেকে এয়ার টিকিট ক্রয় করতে হবে। অক্টোবর ১ থেকে ডিসেম্বর ১০, ২০১৯ পর্যন্ত ফ্রি হোটেল সুবিধা পাওয়া যাবে তবে নভেম্বর ১৫-২২ সময়কালটি এই অফারের আওতায় পড়বে না।
এমিরেটসের বাংলাদেশ এরিয়া ম্যানেজার সাঈদ আবদুল্লা মিরান বাংলাদেশ থেকে ভ্রমণকারী যাত্রীদেরকে এই আকর্ষণীয় অফারটি গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন যে, অফারে উল্লিখিত সময়কালটি দুবাইয়ের জন্য শরত্কাল, যখন শহরটির আবহাওয়া অত্যন্ত মনোরম। এসময়টিতে দুবাইয়ে শুরু হয় সামাজিক সিজন, অনুষ্ঠিত হয় বিভিন্ন আকর্ষণীয় ও উপভোগ্য ইভেন্ট। দুবাই ভিসা এই অফারের আওতায় পড়বে না। —প্রেস বিজ্ঞপ্তি