ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডে মহেন্দ্র সিং ধোনিকে ছুঁলেন রোহিত শর্মা। দুই জনই এখন সমানসংখ্যক ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। গত রোববার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে নেমেই এই কীর্তি গড়েন রোহিত। এই সংস্করণে ভারতের হয়ে ৭৮টি ম্যাচ খেলে দ্বিতীয় অবস্থানে আছেন সুরেশ রায়না। রেকর্ড গড়ার ম্যাচে অবশ্য ব্যাটে ঝলক দেখাতে পারেননি শর্মা। ম্যাচের তৃতীয় ওভারে মাত্র ৯ রানেই দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার বিউরান হেনড্রিকসের শিকার হয়ে সাজঘরে ফিরেন তিনি। ম্যাচে ভারত হারে নয় উইকেটের বিশাল ব্যবধানে।