সিলেট চেম্বারের সভাপতিসহ তিন জন নির্বাচিত

সিলেট অফিস

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন জন নির্বাচিত হয়েছেন। সোমবার বিকালে তাদের বিজয়ী ঘোষণা করা হয়।

নির্বাচনে চেম্বারের শীর্ষ তিনটি পদেই নির্বাচিত হয়েছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা। সভাপতি পদে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আবু তাহের মোহাম্মদ শোয়েব, সিনিয়র সহসভাপতি চন্দন সাহা ও সহসভাপতি পদে তাহমিন আহমদ বিজয়ী হয়েছেন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান জানান, রবিবার সভাপতি পদে আবু তাহের মো. শোয়েব ও এহতেশামুল হক চৌধুরী, সিনিয়র সহসভাপতি চন্দন সাহা ও মো. সাহিদুর রহমান এবং সহসভাপতি পদে তাহমিন আহমদ ও মো. আব্দুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন। সোমবার এহতেশামুল হক চৌধুরী, মো. সাহিদুর    রহমান ও মো. আব্দুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করলে ঐ তিন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।