চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে র্যাবের অভিযানে আটক কথিত যুবলীগ নেতা নূর মোস্তফা টিনুর বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি শটগানসহ ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার রাত ১২টা থেকে সোমবার ভোররাত পর্যন্ত টিনুর চকবাজার কাপাসগোলা এলাকার বাসায় এ অভিযান চলে।
র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম বলেন, কথিত যুবলীগ নেতা টিনুকে দুইটি অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। তার বিষয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে। সে যুবলীগের কোনো পদে না থাকলেও সংগঠনের নেতা পরিচয় দিয়ে চকবাজার এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল।