‘ইন্ডাস্ট্রিয়াল সেইফিট অ্যান্ড হ্যাজার্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনার

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের ১৪ ব্যাচের ছাত্রছাত্রীদের বিদায় এবং ১৮ ব্যাচের ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়।  শোভাযাত্রাতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। শোভাযাত্রাটি ইএমই ভবন থেকে শুরু হয়ে পুরকৌশল ভবন, প্রশাসনিক ভবন ও গোলচত্বর হয়ে যন্ত্রকৌশল বিভাগের সামনে এসে শেষ হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে ‘ইন্ডাস্ট্রিয়াল সেইফিট অ্যান্ড হ্যাজার্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সামিট ওয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড, চট্টগ্রামের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. হাফিজুর রহমান।