পিরোজপুরে সুজনের গোলটেবিল বৈঠক

পিরোজপুর অফিস

সুশাসনের জন্য নাগরিক—সুজনের পিরোজপুর জেলা কমিটি সোমবার ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। পিরোজপুরে বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম। বৈঠকে সুজনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক দিলীপ কুমার সরকার, অ্যাডভোকেট শহীদুল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মতিউর রহমান, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, প্যানেল মেয়র মিনারা মাহবুব, শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, কলাখালী ইউপি চেয়ারম্যান দিদারুজ্জামান, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, এম এ রব্বানী ফিরোজ, মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, সুপ্রর সম্পাদক মাইনুল হাসান মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক সঞ্চালনা করেন সুজনের জেলা সম্পাদক মো. শাহ আলম শেখ।