ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে গণশুনানি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সোনাহাট স্থলবন্দরের সভাকক্ষে আয়োজিত গণশুনানি গ্রহণ করেন আলাউদ্দিন ফকির (অতিরিক্ত সচিব) সদস্য (অর্থ ও প্রশাসন), বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।