ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে স্ত্রীর হাতে খুন হয়েছেন স্বামী। নিহতের নাম শরিফুল ইসলাম (৪০)। সোমবার ভোররাতে সদর উপজেলার বড়ো বালিয়া ইউনিয়নের বগুলাপাড়ায় এ ঘটনা ঘটে। ঘাতক স্ত্রী মালেকা বেগমকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, শরিফুল ইসলামের সঙ্গে তার তৃতীয় স্ত্রী মালেকার দীর্ঘদিন ধরেই পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এর সমাধান হলে রবিবার রাতে লুকিয়ে মালেকার বাসায় যান শরিফুল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ফের ঝগড়া হয়। এক পর্যায়ে ভোররাতে মালেকা স্বামীকে বাসিলা দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) চিত্ত রঞ্জন রায় জানান, লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।