পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা
পলাশবাড়ীতে বজ পাতে রতন চন্দ্র (৩৫) নামে এক শুকরের রাখালের মৃত্যু হয়েছে। এ সময় সজল তরণী দাস (৩৩) নামে তার এক সহযোগী আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রতনের মৃত্যু হয়। রতন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের প্রভাত চন্দ্রের ছেলে। আহত সজল একই এলাকার ধীরেন তরণী দাসের ছেলে। তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হচ্ছে।
কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।