মিশরে পুরস্কার বিজয়ী মানবাধিকার আইনজীবী আটক

এএফপি

মিশর কর্তৃপক্ষ পুরস্কার বিজয়ী এক মানবাধিকার আইনজীবীকে রবিবার আটক করেছে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির বিরুদ্ধে বিক্ষোভকালে গ্রেফতার হওয়া প্রতিবাদকারীদের ব্যাপারে বিচার বিভাগীয় তদন্তে অংশ নেওয়ার পর তাকে আটক করা হয়। তার আইনজীবী এসব কথা জানান।

আইনজীবী তারেক আল-আওয়াদি জানান, কায়রোতে অবস্থিত স্টেট সিকিউরিটি প্রসিকিউটরের সদর দপ্তর ত্যাগ করার পরপরই মাহিনৌর এল-মাসরিকে গ্রেফতার করা হয়। সরকারবিরোধী বিক্ষোভ প্রদর্শনকালে যেসব বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে তাদের আইনজীবী হিসেবে সেখানে তিনি এ তদন্ত কাজে অংশ নিয়েছিলেন। সিসির পদত্যাগের দাবিতে শুক্রবার কায়রোসহ দেশটির অন্যান্য নগরে নাগরিকরা বিক্ষোভ করে।