বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদরে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছ। অপরদিকে মোরেলগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার তাদের আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।