স্বামীর মৃত্যু শোকে আত্মহত্যা করলেন স্ত্রী

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পষ্ট হয়ে স্বামীর মৃত্যু হয়। শোক সইতে না পেরে পরদিনই আত্মহত্যা করেছেন নিয়তি রানী দাস (২৮) নামে এক গৃহবধু। সোমবার দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের রামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, রবিবার দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের রামপুর গ্রামের সত্যেন্দ্র দাসের (বেনু) ছেলে নিবলু দাস (৩০) বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যান। এর পরদিন আজ সোমবার আত্মহত্যা করেন স্ত্রী নিয়তি রানী দাস।

পুলিশ জানিয়েছে, মাস দুয়েক আগে নিবুল দাসের সঙ্গে বিয়ে হয় নিয়তি রানী দাসের। রবিবার উপজেলার সাচনা কাঠবাজার সংলগ্ন শামসুল আবেদীনের দোকানে থাই সিলিংয়ের কাজ করতে গিয়ে অসতর্কতার কারণে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নিবলু দাস। এই ঘটনায় পরিবারের শোক কাটতে না কাটতে আজ ঘরের সিলিংফ্যানের সঙ্গে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন স্ত্রী নিয়তী রানী দাস।

আরও পড়ুন : ছাত্রদলের উপর হামলায় ডাকসু ভিপির নিন্দা

পুলিশ ও স্থানীয়দের ধারণা স্বামীর শোক সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। এই ঘটনায় পুরো এলাকায় শোকে ছায়া বিরাজ করছে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন,স্বামী রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান নিবলু দাস। এরপর আজ সকালে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার স্ত্রী নিয়তী রানীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর শোকে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/কেআই