চলে গেলেন রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া মহল্লার মুক্তিযোদ্ধা অ্যাড. সাইদ আলী। সোমবার ভোর সাড়ে চারটার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে---- রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছেন ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও চার কন্যা সন্তান রেখে গেছেন। সোমবার বিকেল সাড়ে চারটার সময় রাষ্ট্রীয় মর্যাদায় সূর্যপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
ইত্তেফাক/জেডএইচডি