রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও নির্বাচন অফিসার মাহবুুবুর রহমান প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাউদ্দিন ভুইয়া ‘নৌকা’ প্রতীক পান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘মোটর সাইকেল’ প্রতীক পেয়েছেন কবীর হোসেন। সংরক্ষিত ১ নম্বর আসনে মহিলা মেম্বার পদে জাকিয়া সুলতানা পেয়েছেন ‘কলম’ ও লাকী আক্তার পেয়েছেন ‘বই’ প্রতীক।
২ নম্বর ওয়ার্ডে মনির হোসেন ‘ফুটবল’ ও মনিরুজ্জামান বাদশা ‘টিউবওয়েল’ প্রতীক পেয়েছেন। ৩ নম্বর ওয়ার্ডে ফিরোজ মাহমুদ ‘আপেল’, জুলহাস মিয়া ‘বৈদ্যুতিক পাখা’, মোর্শেদ আলম ‘ফুটবল’ ও সোহেল মোল্লা ‘মোরগ’ প্রতীক পান। ৫ নম্বর ওয়ার্ডে আব্দুল কাইউম ‘ফুটবল’, ওসমান গনি ‘মোরগ’, মফিজউদ্দিন ‘তালা’, মমিন উদ্দিন ‘টিউবওয়েল’ প্রতীক পান। ৬ নম্বর ওয়ার্ডে আব্দুল্লাহ আল-মামুন ‘তালা’, আক্তার হোসেন ‘ফুটবল’, মিছির আলী ‘টিউবওয়েল’ প্রতীক পেয়েছেন। ৭ নম্বর ওয়ার্ডে জলিল মিয়া ‘মোরগ’, খোরশেদ আলম ‘ফুটবল’, মাসুদ মিয়া ‘তালা’, জালাল উদ্দিন ‘ভ্যান গাড়ী’ ও শফিকুল ইসলাম ‘টিউবওয়েল’ প্রতীক পেয়েছেন। ৮ নম্বর ওয়ার্ডে আব্দুর রহিম ‘মোরগ’, আপেল মাহমুদ ‘আপেল’, রমজান আলী ‘ফুটবল’ প্রতীক পান। ৯ নম্বর ওয়ার্ডে মিজানুর রানা ‘ফুটবল’, আওলাদ হোসেন ‘মোরগ’, জাকির হোসেন ‘টিউবওয়েল’ প্রতীক পেয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের জিন্নাত আক্তার, ৩ নম্বর ওয়ার্ডের জাহানারা, ১ নম্বর ওয়ার্ডের আলমগীর ও ২ নম্বর ওয়ার্ডের রিটন প্রধান।
উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান জানান, আগামী ১৪ অক্টোবর নির্বাচনের লক্ষ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য উপজেলার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
রূপগঞ্জে এক লম্পট তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার দুপুরে উপজেলার আড়িয়াবো এলাকায় ঘটে এ ঘটনা। সোমবার সকালে ধর্ষিতার মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, উপজেলার কর্ণগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়াশোনা করছে শিশুটি। ঐ শিশু পরিবার নিয়ে আড়িয়াবো এলাকার বাবুল মাষ্টারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। গত রবিবার দুপুরে বাড়ি সংলগ্ন মাঠে খেলাধুলা করার সময় আড়িয়াবো এলাকার বাচ্চু মিয়ার ছেলে লিটন মিয়া চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার ঘরে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর এ ব্যাপারে কাউকে কিছু বললে হত্যা করা হবে বলে হুমকিও দেওয়া হয় শিশুটিকে। পরে লম্পট লিটন এলাকা ছেড়ে পালিয়ে যায়। এদিকে শিশুর চিত্কারে পরিবারের লোকজন ছুটে এসে পুরো ঘটনাটি জানতে পারেন। পরে শিশুর মা বাদী হয়ে লিটনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। লিটনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।