সোনারগাঁওয়ে জি আর ইনস্টিটিউশনের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

সোনারগাঁওয়ে ১১৯ বছরের প্রাচীন বিদ্যাপীঠ সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। নির্বাচনে স্কুল শাখায় অভিভাবক পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে একমাত্র মহিলা প্রার্থী আলেয়া আক্তার ৮৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। ৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় হন মো. দুলাল মিয়া। পরাজিত প্রার্থী আসাদুজ্জামান মোল্লা ৪৩৪ ভোট পেয়েছেন। তিন জন প্রার্থীর মধ্যে আলেয়া আক্তার ও দুলাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। স্কুলে মোট ভোটার ছিল ২ হাজার ৩৫ জন। এছাড়া কলেজ শাখায় অভিভাবক পদে তিন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন।