যুক্তরাষ্ট্র উন্মত্ত হয়ে গেছে

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র দ্বিতীয়বারের মতো নিষেধাজ্ঞা জারি করে এটাই প্রমাণ করেছে যে তারা ইরানি প্রতিরোধের মুখে উন্মত্ত হয়ে গেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকা সেইসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করছে যেগুলো ইতোমধ্যে কালো তালিকাভুক্ত। তাদের নিষেধাজ্ঞা ইরান সফলভাবে মোকাবেলা করছে। এজন্য আমেরিকা উন্মত্ত হয়ে ফের কেন্দ্রীয় ব্যাংক ও উন্নয়ন তহবিলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। -রয়টার্স