পত্নীতলায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় নন্দ হালদার (৪৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার নজিপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সোনালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নন্দ হালদার নজিপুর পৌরসভার মাহমুদপুর গ্রামের মতিলাল লাল ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে নন্দ হালদার পুইয়া মোড় হতে বাইসাইকেলযোগে নিজবাড়ি ফিরছিলো। পথে নজিপুর সোনালী  ফিলিং স্টেশনের সামনে নজিপুরগামী শাপলা ট্রান্সপোর্টের (ঢাকা মেট্রো-ট ১৪-৪৪৩৪) একটি ট্রাক সাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: ভয় দেখিয়ে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকসহ চালক আলতাব হোসেনকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, ঘাতক ট্রাকটির চালকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। 

ইত্তেফাক/নূহু