মহেশপুরে ৫৮ বিজিবির অভিযানে প্রায় ১ কোটি টাকার সোনা আটক

মহেশপুরের খালিশপুরস্থ ৫৮ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ১ কোটি টাকার ভারতীয় সোনার গহনা আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে প্রকাশ, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবি এ অভিযান চালায়। জীবননগর উপজেলার গোয়ালপাড়া স্কুলের সামনে দিয়ে বাই-সাইকেলযোগে ভারত হতে বাংলাদেশে আসার সময় একজন চোরাকারবারীকে ধাওয়া করে। চোরাকারবারী বাই-সাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

এ সময় বিজিবির টহল দল বাই-সাইকেলে থাকা ব্যাগটি তল্লাশি করে বিভিন্ন প্রকার স্বর্ণের তৈরি হার-১৫টি, ঝুমকা-২৩ জোড়া, নেট চেইন-৫টি, আংটি-৭৮টি, মঙ্গলসুত্র-৩টি, লকেট-২৮টি, চুড়-৪টি, বেচলেট-৬টি, ছোট পাশা-৫ জোড়া, কানের দুল-৫৫ জোড়া ১ পিচ সর্বমোট ১ কেজি ৮২০ গ্রাম স্বর্ণের গহনা পাওয়া যায়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৮৭ লাখ ৮৫ হাজার ৬শ ৫৮ টাকা।

আরও পড়ুন: পত্নীতলায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল আহসান জানান, আটককৃত স্বর্ণের গহনা চুয়াডাঙ্গা জেলার ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু