এই সময়ের ছড়া

প্রিয়

 

পদ্মা আমার প্রিয় নদী

শাপলা প্রিয় ফুল রে ভাই,

কাঁঠাল প্রিয় ফল আমার

বাংলা ভাষার তুলনা নাই।

 

দোয়েল আমার প্রিয় পাখি

ভালোবাসার অন্ত নাই,

রয়েল বেঙ্গল বিশ্ব সেরা

কিসের ভীতি বলো না ভাই।

 

ইলিশ প্রিয় মাছ আমার

অন্য কিছু পাই বা না পাই,

পদ্মার ইলিশ স্বাদে সেরা

দেশ-বিদেশে জুড়ি নাই।

 

নজরুল প্রিয় কবি আমার

নিপীড়িতের বন্ধু ভাই—

বঙ্গবন্ধু বিশ্ব নেতা

জাতির পিতা তিনি তো তাই।