কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজার ট্রাক গ্যারেজ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল সানী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। তিনি কালিগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের আব্দুল আজিজের ছেলে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, রাতে যশোর থেকে মোটরসাইকেলযোগে কালীগঞ্জ শহরের দিকে আসছিলেন আব্দুল্লাহ আল সানী। পথিমধ্যে কালীগঞ্জের বারবাজার ট্রাক গ্যারেজ এলাকায় এলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হন তিনি।

আরও পড়ুন: ক্যাসিনো অপসংষ্কৃতির শুরু বিএনপি আমলে, এখন দল-মত-পথ না দেখে ব্যবস্থা : তথ্যমন্ত্রী

আহত অবস্থায় স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু