২২দিনেও মেলেনি অজ্ঞাত লাশের পরিচয়

লাশ উদ্ধারের ২২ দিন গত হতে চলেছে। কিন্তু তার পরিচয় উদ্ধার করা যায়নি আজও! ২২ দিন আগে লাশটির পোস্টমর্টেম শেষে সে রাতেই লাশটি অজ্ঞাত হিসাবে গোবিন্দগুনিয়া গোরস্থানে দাফন করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া জিকে খালের স্লুইস গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর।

আরও পড়ুন: কুষ্টিয়ায় হত্যা মামলায় আসামির ফাঁসির আদেশ

মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, অজ্ঞাত লাশটির পরিচয় শনাক্তে দেশের সকল থানায় লাশের ছবিসহ ম্যাসেজ পাঠানোর পাশাপাশি সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু