দুই দিন পর শেয়ারবাজারে সূচকের পতন

ইত্তেফাক রিপোর্ট

দুই কার্যদিবসে সূচক বাড়ার পর গতকাল মঙ্গলবার তৃতীয় দিন এসে সূচক কমেছে দেশের উভয় শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দুই দিনে ১৪৩ পয়েন্ট বাড়ার পর গতকাল মঙ্গলবার এসে সূচক ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৫৮ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৭৭ পয়েন্টে। এছাড়া উভয় বাজারেই আগের দিনের তুলনায় গতকাল লেনদেনও কম হয়েছে। দুই দিন সূচকের উল্লম্ফনের পর গতকাল সূচকের এই কমে যাওয়াকে অস্বাভাবিক বলছেন না বাজার সংশ্লিষ্টরা। তারা মনে করেন, এটি দর সংশোধন।

ডিএসইতে গতকাল লেনদন হয়েছে ৪০৫ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার টাকার। যা সোমবারের তুলনায় ১১২ কোটি টাকা কম। গত সোমবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৫১৭ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার টাকা।

গতকাল ডিএসইতে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো : ফরচুন সুজ, গ্রামীণফোন, বীকন ফার্মা, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, স্কয়ার ফার্মা, মুন্নু স্টাফলার, সামিট পাওয়ার, ন্যাশনাল পলিমার ও ভিএফএস থ্রেড।

দরবৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : এসইএমএল এলইসি ম্যানেঃ ফান্ড, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ্ ফান্ড, ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি এএমসিএল অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ইউনাইটেড ইনসিওরেন্স ও ভ্যানগার্ড এএমএল আরবিবিএফ।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : ফরচুন সুজ, তুংহাই টেক্স, মুন্নু স্টাফলার, সায়হাম টেক্স, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, কপারটেক, আরামিট সিমেন্ট, কাশেম ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার ও ইস্টার্ন কেব্লস।