বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা : ‘মনের মতো স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে’ প্রতিপাদ্যে—মীনা দিবস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। র্যালিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।