ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলপুরে মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম লামিয়া (আড়াই বছর)। সে উপজেলার কাশিপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। ঘটনার দিন লামিয়া বাড়ির পুকুরে খেলতে খেলতে ডুবে যায়। পরে তাকে পানি থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।