কিশোরগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার রাতে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে। তার নাম রাজিব খান। সে বাজিতপুর উপজেলার ধোপিপাথর গ্রামের মৃত দীন ইসলামের ছেলে। 

রাজিব পুরো জেলায় ইয়াবা বিক্রি করত বলে ডিবি পুলিশ জানায়। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।