বিদেশি রিভলবারসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

ঈশ্বরদীতে একটি বিদেশি রিভলবারসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার গভীর রাতে আওতাপাড়া এলাকা হতে র্যাব নাটোর ক্যাম্পের (সিপিসি-২) সদস্যরা হাফিজুর রহমান ও জাহিদ হাসানকে গ্রেফতার করে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আওতাপাড়ায় অস্ত্র বিক্রেতার সন্ধান পায় র্যাব। পরে ঘটনার সময় অস্ত্রের ক্রেতা সেজে র্যাবের সদস্য সেখানে ছদ্মবেশে গিয়ে তাদের গ্রেফতার করে।