নাঙ্গলকোটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

নাঙ্গলকোটে মঙ্গলবার এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জেসমিন বেগম। তিনি উপজেলার রায়কোট উত্তর ইউপি লক্ষীপদুয়া গ্রামের নূর ইসলাম মেম্বারের বড়ো ভাই আবুল কাশেমের স্ত্রী।

নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম পিপিএম জানান, খবর পেয়ে পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।