প্রবীণ হিতৈষী সংঘ জেলা কমিটি গঠন
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার স্থানীয় নানা পেশার লোকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ মাদারীপুর জেলা শাখার কমিটি গঠিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. মো. মোজাম্মেল হক খানকে সভাপতি, প্রফেসর মো. আবদুল হালিমকে সাধারণ সম্পাদক ও সাবেক ব্যাংকার মো. জাকির হোসেন মিয়াকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ১৮ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন—সহসভাপতি জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, সাবেক মেয়র মুক্তিযোদ্ধা চৌধুরী নূরুল আলম বাবু চৌধুরী ও সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান।
মীনা দিবসে শিশুদের আনন্দ শোভাযাত্রা
শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা শ্রীবরদীতে মীনা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার শিশুদের আনন্দ শোভাযাত্রা আয়োজন করা হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তার আয়োজনে এ শোভাযাত্রা বের করা হয়। শেষে শিক্ষা অফিস চত্বরে যেমন খুশি তেমন সাজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুশ শিহার প্রমুখ।
নিয়ামতপুরে মডেল বিদ্যালয়ে মা সমাবেশ
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা নিয়ামতপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতার পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।
বিভিন্ন মন্দিরে আর্থিক অনুদান
পাবনা প্রতিনিধি শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বিভিন্ন মন্দিরে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। মঙ্গলবার চেম্বার মিলনায়তন অনুষ্ঠানে নেতৃবৃন্দ পৌর এলাকার ৩৪টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এই অনুদান তুলে দেন।
অনুদান প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, চেম্বারের পরিচালক ও পাবনা মোটরমালিক গ্রুপ সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
ঘর পেল ২৫ ভূমিহীন পরিবার
পীরগাছা (রংপুর) সংবাদদাতা পীরগাছার কাবিলাপাড়া গুচ্ছগ্রামের ঘর সুফলভোগীদের হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলাপাড়া গ্রামে ঘর হস্তান্তরের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। অনুষ্ঠানে জেলা প্রশাসক ২৫টি ভূমিহীন পরিবারের হাতে নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন।
এ উপলক্ষ্যে গুচ্ছগ্রাম চত্বরে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে মঙ্গলবার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান ডা. রাফি উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার তাহমিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
ওরিয়েন্টেশন কর্মশালা
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা বালিয়াকান্দিতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (পঞ্চম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে মঙ্গলবার দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক বাকাহিদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশেক হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. মোবাশ্বের হাসান।
দুর্গোত্সব উপলক্ষ্যে প্রস্তুতি সভা
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা আসন্ন শারদীয় দুর্গোত্সব উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ঈশ্বরদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হোসেন ভুঁইয়া। অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও থানার ওসি বাহাউদ্দিন ফারুকী। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তী প্রমুখ।
মনপুরায় ওপেন হাউজ ডে
মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরা থানা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার থানার হলরুমে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার ওসি মো. ফোরকান আলী হাওলাদার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম শাহজাহান, মনপুরা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিরামপুর হাসপাতালে অ্যাডভোকেসি সভা
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা আগামী ১ অক্টোবর থেকে জাতীয় কৃমি সপ্তাহ পালন উপলক্ষ্যে মঙ্গলবার বিরামপুর হাসপাতালে স্বাস্থ্যকর্মী, প্রশাসন, জনপ্রতিনিধি ও মিডিয়াকর্মীদের নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম প্রমুখ।
০