সাংবাদিকদের চোখে ডাইক এগিয়ে

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি ফিফার বর্ষসেরা নির্বাচনে জাতীয় দলের কোচ, অধিনায়ক ও ফুটবলপ্রেমীদের ভোটে এগিয়ে থাকলেও ক্রীড়া সাংবাদিকদের পছন্দ ছিল লিভারপুলের ভার্জিল ফন ডাইক।

এ কারণেই ধারণা করা হয়, ২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ব্যালন ডি’অরের লড়াইয়ে এগিয়ে আছেন ডাইক। কেননা, এই পুরস্কারের জন্য ভোট দেবেন কেবল সাংবাদিকেরাই। ক্রিশ্চিয়ানো রোনালদো ও ডাইককে পেছনে ফেলে ফিফার পুরস্কারটি জয়ে মেসি জাতীয় দলগুলোর অধিনায়কদের কাছ থেকে পেয়েছেন ৩৭৭ ভোট। ফন ডাইক পেয়েছেন ৩৩৭ ও রোনালদো ৩৩০ ভোট।

জাতীয় দলের কোচদের ভোটে মেসি ৩৭৯, রোনালদো ৩০৭ ও ফন ডাইক ২৮৯ ভোট পান। ফুটবল  সমর্থকদের ভোটে মেসি পান ১৩ লাখ ৫৯ হাজার ৭২৮ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী রোনালদো ও ডাইকের ভোট হলো যথাক্রমে ৯ লাখ ৬২ হাজার ৯১৯ এবং ৭ লাখ ৪ হাজার ২৩৫ ভোট।

কিন্তু সাংবাদিকদের ভোটে লিভারপুলের ডিফেন্ডার পেয়েছেন ৪৬২, মেসি ৩৬৪ ও রোনালদো ২৬৪ ভোট।