হোসেনপুরে সাদেক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা :হোসেনপুরে চাঞ্চল্যকর সাদেক হত্যার বিচারের দাবিতে সোমবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে চরপুমদী বাজারে এলাকাবাসী এ মানববন্ধন করে। এসময় সাদেক হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান, নিহতের মা হাজেরা খাতুন, ভাই কবির হোসেন, কাঞ্চন মিয়া, প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, পুমদী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিনহাজ উদ্দিন কাজল, ইউপি সচিব আসাদুজ্জামান প্রমুখ। গত ৬ ডিসেম্বর উপজেলার মধ্য পুমদী গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রাশিদের ছেলে সাদেক মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে ৯ জনকে আসামি করে হোসেনপুর থানায় নিহতের ভাই কাঞ্চন মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।