দিরাইয়ে নৌকাডুবিতে ৪ শিশুর মৃত্যু

সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকুঠা হাওরে নৌকাডুবিতে চার শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর থেকে নৌকায় করে চরনার চর ইউনিয়নের পেরুয়া গ্রামে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

 

নিহত শিশুরা হল-  মাছিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে শামীম (৩), একই গ্রামের বদরুল মিয়ার ছেলে আবিদ (৪), নোয়ারচর গ্রামের আফাজরে ছেলে সোহান (২) ও চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলে আজম (২) । এ ঘটনায় বেশ ১১ নিখোঁজ রয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছেন। নিহতের  সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন : পাকিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩

আগামীকাল বুধবার পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য আজ নৌকায় করে রওনা হন মাছিমপুরে থাকা ফিরোজ আলীর স্বজনরা। কালিয়াকুঠা হাওরে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, এখন পর্যন্ত চার শিশুর মৃত দেহ উদ্ধার করা হয়েছে। নিহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।

 

ইত্তেফাক/ইউবি