পাকিস্তানে ভূমিকম্পে নিহত ২৩, আহত তিন শতাধিক

পাকিস্তানের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ২৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে বিবিসি ও ডনের খবরে বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, একটি সড়কে বড় ধরনের ফাটল এবং অনেক ঘর-বাড়ি ধসে পড়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো পাকিস্তান শাসিত কাশ্মীরের মিরপুর শহরের কাছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ মতে, ভূমিকম্পটি আঘাত হেনেছে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় ঝেলাম নগরীর ১৪ মাইল উত্তরে, মাটির ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি ৮ থেকে ১০ সেকেন্ড স্থায়ী ছিল। পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মোহাম্মদ রিয়াজ বলেন, মিরপুর এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। ভূমিকম্পের পর লোকজন অফিস, দোকান-পাট, ঘর থেকে বেরিয়ে রাস্তায় আশ্রয় নেয়। অনেকে আবারো ভূমিকম্পের আশঙ্কা করছেন। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, আক্রান্তদের সহায়তার জন্য ত্রাণ পাঠানো হচ্ছে। গতকালের ভূমিকম্প পাকিস্তান রাজধানীতে অনুভূত হয়েছে। এছাড়া ভারতের রাজধানী দিলি­সহ উত্তর ভারতের বড় অংশে তীব্র কম্পন অনুভূত হয়। তবে ভারতে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। উলে­খ্য, ২০০৫ সালে ওই এলাকায় শক্তিশালী ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হয়েছিল।