ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়া কর্তৃক শান্তিতে বিজয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে শহরের রওশন কমপ্লেক্সে আইডিয়া সুনামগঞ্জ জেলা কো-অর্ডিনেটর আব্দুন নূরের উপস্থাপনায় আয়োজিত নাগরিক সংলাপে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ আবরু মিয়া তালুকদার, ছাতক সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহ-সভাপতি ডা. আফসার উদ্দিন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, প্রভাষক আলমগীর হোসেন, প্রভাষক ফখর উদ্দিন স্বপন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক শাহ আখতারুজ্জামান, অর্থ-সম্পাদক বিজয় রায়, সাংবাদিক মাহমুদ আলম, এসএসকেএস পরিচালিত সূর্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত, কেয়ার বাংলাদেশের প্রতীমা রানী রায় প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ছাতক সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, ইমরামুল হক ইমন, আমিনুল হকসহ রাজনীতিবিদ, সাংবাদিক ও সুধি সমাজের লোকজন। সভায় বক্তারা আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে শান্তির বিজয় নিশ্চিত করতে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সহনশীল পরিবেশ সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করেন।