রাজৈরে চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

রাজৈরে আমন চাউল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার টেকেরহাট বন্দরে অবস্থিত খাদ্য গুদামে মিলার  দেলোয়ার হোসেন মাতুব্বরের নিকট থেকে আমন চাউল সরবরাহ নিয়ে এ চাউল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাফিজুর রহমান, এলএসডি মো. সালাউদ্দিন, প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন, অটো রাইস মিলার আনোয়ার হোসেন, আ. হালিম মিয়া ও হাসকিং মিলার নূর মোহাম্মদ মোল্লা, কুদ্দুস মোল্লা, জাফর শেখ প্রমুখ।