ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ২ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা নার্গিস আকতার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা ড. আলতাফ উন নাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহবুবুর রহমান, বারটানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা সাদ্দাম হোসেন । প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোর্শেদুজ্জামান।